ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ৩ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম, পাংশা শাহজূই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরিফুল হুদা সাগর ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় শান্তি-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিজনিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া সভায় পাংশা উপজেলার সকল ইউনিয়ন, পাংশা পৌরসভা, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করে সামাজিক সচেতনতার লক্ষ্যে কাজ করার গুরুত্বারোপ করা হয়। সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :