ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় গ্রাম-শহরে বাড়ছে অপরাধ প্রবণতা!

ছবি- প্রতীকী।

রাজবাড়ী জেলার পাংশায় গ্রাম-শহরে সাম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা বাড়ছে। এ নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, গত বুধবার ১৪ এপ্রিল উপজেলার কশবামাজাইল ইউপির ডেমনামারা গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে দুর্বৃত্তরা হানা দেয়। নুর মোহাম্মদের কাছে চাঁদা চেয়ে না পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা ওই বাড়িতে পটকা ফুটিয়ে আতংক সৃষ্টি করে। দুর্বৃত্তরা নুর মোহাম্মদের ছেলে মিলনকে খোঁজাখুঁজি করে। চাঁদার টাকার জন্য হুমকি প্রদর্শনসহ বসতঘর কুপিয়ে ক্ষতিসাধন করে দুর্বৃত্তরা।

গত বুধবার একই রাত ৮টার দিকে পাংশা হাসপাতালের জরুরী বিভাগে সন্ত্রাসী হামলায় জখম হন হাসপাতালের সাময়িক বরখাস্তকৃত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট মনোয়ার হোসেন জনি (৩৫)। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৩ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীর সামনে রাস্তার উপর হামলার শিকার হন কশবামাজাইল ইউপির সুবর্ণকোলা গ্রামের মৃত অনিল কুমার মন্ডলের ছেলে দন্ত চিকিৎসক অচিন্ত কুমার মন্ডল (৪০)।

গত ৫ এপ্রিল বিকেলে পাংশা শহরের কৃষিফার্ম এলাকায় পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন খান (৪০) সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি ঢাকার ডেলটা হাসপাতালে চিকিৎসা নেন।

৩০মার্চ প্রকাশ্য দিবালোকে যশাই ইউপির সমসপুর গ্রামে লুৎফর রহমানের একটি ড্রাম ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

১৭মার্চ রাতে পাংশার উপ-সহকারী শিক্ষা প্রকৌশলীর কার্যালয়ে চুরি হয়।

১৩মার্চ সন্ধ্যার আগে পাংশা শহরের মৈশালা ছাপড়া মসজিদ এলাকায় ভাড়াবাসার সামনে থেকে পুঁইজোর ফাযিল মাদরাসার অধ্যক্ষ সাঈদ আহমেদের মোটর সাইকেল চুরি হয়।

এছাড়া সাম্প্রতিক সময়ে পাংশা শহর থেকে একাধিক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। গ্রাম-শহরে অবরাধ প্রবণতা বৃদ্ধির ফলে জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

পাংশায় গ্রাম-শহরে বাড়ছে অপরাধ প্রবণতা!

আপডেট টাইম : ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :