ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

থানা পুলিশের অভিযান

পাংশায় খড়ের পালায় পরিত্যক্ত অবস্থায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার জনমনে নানা প্রশ্ন

পাংশার মৌরাট ইউপির জাগির মালঞ্চি গ্রামের কৃষক শাজাহান মৃধার খরের পালা। যেখান থেকে বুধবার বিকেলে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ওয়ান সুটার গান উদ্ধার করে থানা পুলিশ।

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত বুধবার ১৭ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার মৌরাট ইউপির জাগির মালঞ্চি গ্রামের কৃষক শাজাহান মৃধার খড়ের পালায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ১টি ওয়ান সুটার গান ও ১রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ ঘটনার মোটিভ উদঘাটনসহ জড়িতদের বিষয়ে তথ্যানুসন্ধ্যান চালাচ্ছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এসআই ননী গোপালসহ সঙ্গীয় পুলিশ প্রথমে জাগির মালঞ্চি গ্রামের গফুর মৃধার বসতঘরে তল্লাশী চালায়। পরে বাড়ীর পেছনে শাজাহান মৃধার খরের পালায় পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরি ১টি ওয়ান সুটার গান ও ১রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সরজমিন শাজাহান মৃধা জানায়, ২০১৮ সালের ১৬ জুন (পবিত্র ঈদের দিন)সকাল ৭টার দিকে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে রেজাউল মৃধার ছেলে মিরাজ মৃধার নেতৃত্বে তার অনুসারী লোকজন ছাত্তার মৃধাকে হত্যা করে। পাংশা থানার মামলা নং ৯, তাং ১৭/০৬/২০১৮।

ধারা ১৪৩/৩০২/৩০৭/৩২৬/৩২৫/৩২৪/৩২৩/৪৪৭/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড। মামলার চার্জশিট হয়েছে। দায়রা মামলা নং ৪১২/১৯। আগামী ২৫ ফেব্রæয়ারী মামলার সাক্ষ্যগ্রহণের দিন রয়েছে। হত্যা মামলার আসামীরা বাদী পক্ষের লোকজনের ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ঘটনার পর থেকে মামলার বাদী রাশিদা পারভিন, গফুর মৃধা, মিজানুর রহমান, শাজাহান মৃধা, জাহাঙ্গীর মৃধা ও শরিফুল মৃধাসহ পরিবারের লোকজন ও ছাত্তার মৃধা হত্যা মামলার স্বাক্ষীগণ আতংকের মধ্যে রয়েছেন। ভুক্তভোগী শাজাহান মৃধা ও তার পরিবারের লোকজন ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন ও এসআই ননী গোপাল পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ১টি ওয়ান সুটার গান ও ১রাউন্ড কার্তুজ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। ঘটনার মোটিভ উদঘাটনসহ জড়িতদের বিষয়ে তথ্যানুসন্ধ্যান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

থানা পুলিশের অভিযান

পাংশায় খড়ের পালায় পরিত্যক্ত অবস্থায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার জনমনে নানা প্রশ্ন

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :