ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

পাংশায় সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার ১২ এপ্রিল সকালে ২০২০-২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এসএম সহীদ নূর আকবর, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাষ্টার ও পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ। উপস্থাপনা করেন পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করীম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোফাখখারুল ইসলাম, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাইনুদ্দিন আহমেদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রোকনুজ্জামানসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, পাংশা পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন এলাকার ৯শজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকে ৫কেজি উফশী আউশ ধানের বীজ, ২০কেজি ডিএপি ও ১০কেজি করে এমওপি সার পাবেন।

সোমবার উদ্বোধনী দিনে পাংশা পৌরসভা ও মাছপাড়ার তালিকাভুক্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। পাংশা উপজেলা পরিষদ চত্বরে সকাল সাড়ে ১১টার দিকে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিথিবৃন্দ কৃষি প্রণোদনা কর্মসূচী যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেইসাথে করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধিনিষেধ মেনে চলার গুরুত্বারোপ করেন বক্তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :