ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রবিবার দুপুরে উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা রবিবার ১৬ জানুয়ারী দুপুরে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

জানা যায়, পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি ও কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন (বকুল বিশ্বাস)’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব মন্ডল বক্তব্য রাখেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বক্কার খান, রাজবাড়ী জেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী), রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক বিপ্লব মুক্ত বিশ্বাস, পাংশা উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু ও কালুখালী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে পাট্টা ইউপি কৃষক লীগের সভাপতি গোলাম মোস্তফা (লুলু বিশ্বাস), কলিমহর ইউপি কৃষক লীগের সভাপতি মো. দবির উদ্দিন ও কসবামাজাইল ইউপি কৃষক লীগের সভাপতি ইউসুফ হোসেনসহ বিভিন্ন ইউপি কৃষক লীগের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় রাজবাড়ী জেলা কৃষক লীগের সদস্য নাহিদ স্বপনসহ পাংশা উপজেলা, পাংশা পৌরসভা ও বিভিন্ন ইউপি কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, কৃষকসমাজকে সংগঠিত করে তাঁদের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে কাজ করতে কৃষক লীগ বদ্ধপরিকর। এ লক্ষ্যে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সার্বিক দিক-নির্দেশনায় পাংশা উপজেলা তথা রাজবাড়ী জেলা কৃষক লীগ এলাকায় সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির হাতকে শক্তিশালী করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, কৃষক লীগ- আওয়ামী লীগের সহযোগী সংগঠন।

আওয়ামী লীগ ও কৃষক লীগ পরস্পর সমন্বয় করে সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের গুরুত্বারোপ করেন বক্তারা। রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বক্কার খান আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা সফল করার গুরুত্বারোপ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :