ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ

পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ করেন অতিথিবৃন্দ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার ২৯জুন ১হাজার ১৬০জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে খরিপ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রত্যেক কৃষকের মাঝে ব্রি-ধান ৮৭, ব্রি-ধান ৭৫ ও বিনা ধান ১৭ জাতের ৫কেজি করে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ, ১০কেজি করে ডিএপি সার ও ১০কেজি করে পটাশ সার বিতরণ করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার ও হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ।

অনুষ্ঠানে পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ প্রধান শিক্ষক আব্দুল গফুরের অবসরজনিত বিদায় সংবর্ধনা

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করছে। কৃষি ও কৃষকের উন্নয়নে বিনামূল্যে উন্নত ফলনশীল আমন ধানের বীজ ও সার বিতরণ সরকারের কার্যকরী পদক্ষেপ। সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান বক্তারা।

এরআগে উপসহকারী কৃষি কর্মকর্তারা ব্রি-ধান ৮৭, ব্রি-ধান ৭৫ ও বিনা ধান ১৭ জাতের ধান বীজ ব্যবহারের নিয়ম-নীতির বিষয়ে আলোচনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :