ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাংশায় বুধবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বুধবার ৮ ডিসেম্বর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার সময় পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রাজবাড়ী টিটিসির অধ্যক্ষ ফাতেমা নারগিস প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত হয়ে বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিএমইটি) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে পাংশা উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ফলে অত্র এলাকায় বেকারত্ব দূরীকরণসহ মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।
মতবিনিময় সভায় প্রশিক্ষণ কেন্দ্রের ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করাসহ এ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, রাজবাড়ীর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মাহাফিজুর রহমান ও মুহাম্মাদ কবিরুল আলম, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর সবুজ মিয়া, ব্যবসায়ী মোঃ তোফায়েল আহমেদ, আফসার বিশ্বাস, কবি মোল্লা মাজেদ ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পাংশা উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :