ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নির্ধারিত মূল্যে চাল-আটা ক্রয়ে ব্যাপক সাড়া

পাংশায় ওএমএস কার্যক্রমের তদারকিতে কর্মকর্তারা

রাজবাড়ী জেলার পাংশায় সোমবার ডিলারদের দোকানে ওএমএস কার্যক্রম তদারকি করেন কর্মকর্তারা।

রাজবাড়ী জেলার পাংশায় খাদ্য অধিদপ্তরের আওতায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস)’র বিশেষ কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। নিম্নআয়ের ও মধ্যবিত্ত পরিবারের লোকজন ডিলারদের দোকান থেকে নির্ধারিত ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা ক্রয় করছেন।

জানা যায়, করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধি-নিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য খাদ্য অধিদপ্তরের আওতায় গত রবিবার পাংশা পৌরসভার অভ্যন্তরে ওএমএস’র বিশেষ কার্যক্রম চালু হয়।

এর আগে কার্যক্রম বাস্তবায়নে অরুন কুমার দাস, ওয়াহিদ হাসান, নাঈমুল হাকিম (রনো) ও গোবিন্দ চন্দ্র কুন্ডু নামের চারজন ডিলার নিয়োগ দেওয়া হয়।

পাংশা পৌরশহরের বারেক মোড় বাজার, খাদ্য গুদামের সামনে নতুন বাজার, মৈশালা সরদার বাস স্ট্যান্ড বাজার ও পাংশা পুরাতন বাজারে ওএমএস ডিলারদের প্রতিটি দোকানের সামনে চাল ও আটার নির্ধারিত মূল্য লিখিত লাল রঙের ব্যানার টানানো হয়েছে।

সোমবার ২৬ জুলাই পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম শাহনেওয়াজ, ওসি-এলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম ও ফুড ইন্সপেক্টর জেসমীন আক্তার ওএমএস’র বিশেষ কার্যক্রম তদারকি করেন।

এছাড়া সরকারী দায়িত্বপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ও এটিও জাহিদুল ইসলাম প্রমূখ সংশ্লিষ্ট ডিলারের দোকানে ওএমএস কার্যক্রমের দেখভাল করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম শাহনেওয়াজ বলেন, শুক্রবার বাদে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে একজন ক্রেতা সরকারী নির্ধারিত ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি করে আটা ক্রয় করতে পারবেন। আগামী ৭ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

নির্ধারিত মূল্যে চাল-আটা ক্রয়ে ব্যাপক সাড়া

পাংশায় ওএমএস কার্যক্রমের তদারকিতে কর্মকর্তারা

আপডেট টাইম : ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :