ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের নতুন সভাপতি বাবুল চৌধুরী

রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নওশাদ আলী চৌধুরী (বাবুল চৌধুরী)।
গত রবিবার ১২ ডিসেম্বর বিদ্যাপীঠে এ সংক্রান্ত এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। জানা যায়, তৎকালীন কোহিনূর সম্পাদক রওশন আলী চৌধুরী, সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী ও আওলাদ আলী চৌধুরীরা তিন ভাই। এদের মধ্যে আওলাদ আলী চৌধুরীর ছেলে আমজাদ আলী চৌধুরী। আমজাদ আলী চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র হলেন নওশাদ আলী চৌধুরী (বাবুল চৌধুরী)।
৭২ বছর বয়সের প্রবীণ ব্যক্তিত্ব বাবুল চৌধুরী পাংশা পৌর শহরের ৪নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাকালীন সদস্য, পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।
রবিবার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। সভায় বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের নবনির্বাচিত সভাপতি বাবুল চৌধুরী বলেন, একজন খ্যাতিমান ব্যক্তির নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির সুনাম সর্বজনবিদিত। সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের সুনাম বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যাপীঠ শিক্ষার মানোন্নয়নে কার্যকরী ভূমিকা রেখে চলেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের নতুন সভাপতি বাবুল চৌধুরী

আপডেট টাইম : ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :