ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোটিভ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে তৎপর পুলিশ

পাংশায় এক পল্লী চিকিৎসককে আটকে রেখে মুক্তিপণ আদায় !

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির এক বাড়িতে শাজাহান সরদার (৪০) নামের এক পল্লী চিকিৎসককে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পল্লী চিকিৎসক শাজাহান সরদারের বাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর গ্রামে। রতনদিয়া রেলগেট বাজারে তার ঔষধের দোকান আছে।

জানা যায়, কালুখালীর পল্লী চিকিৎসক শাজাহান সরদার নিজ দোকানের ঔষধ ক্রয়ের জন্য প্রায়ই পাংশা শহরে আসেন। তারই ধারাবাহিকতায় গত ২৯ আগস্ট সকালে নিজ দোকানের জন্য ঔষধ কিনতে পাংশা শহরের এক ফার্মেসিতে আসেন তিনি। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে রোগী দেখানোর কথা বলে পাংশা শহর থেকে কৌশলে তাকে ডেকে নিয়ে পাংশার বাবুপাড়া ইউনিয়নের একটি মাদরাসার পাশে এক বাড়িতে নিয়ে আটকে রাখে ছাঁদাবাজ চক্র।

সেখানে পল্লী চিকিৎসক শাজাহান সরদারের সাথে নারী কেলেঙ্কারীর নাটক সাজিয়ে মোবাইল ফোনে আপত্তিকর ছবি তুলে তাকে মরধর ও ভয়ভীতি প্রদর্শন করাসহ নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবী করে আরমান ও হিমেলসহ চাঁদাবাজ চক্র। একই সাথে আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদারের নিকট থেকে নগদ ১৮ হাজার টাকা ও আট আনা ওজনের ১টি আংটি ছিনিয়ে নেয় চাঁদাবাজ চক্র এবং বিকাশে মুক্তিপণের টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে তারা।

ভয় পেয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদারের পরিবার মুক্তিপণ হিসেবে একলাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। আরমানসহ তার সঙ্গীরা বিকাশের টাকা তুলে নেয় এবং নানা অজুহাতে আরও ১২হাজার টাকা হাতিয়ে নিয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদারকে ছেড়ে দেয় চাঁদাবাজ চক্র। মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে পল্লী চিকিৎসক শাজাহান সরদার প্রতিকার চেয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে বৃহস্পতিবার ২সেপ্টেম্বর বিকেলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘটনার বিষয়ে অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। খুব শিঘ্রই ঘটনার মোটিভ উদঘাটনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

মোটিভ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে তৎপর পুলিশ

পাংশায় এক পল্লী চিকিৎসককে আটকে রেখে মুক্তিপণ আদায় !

আপডেট টাইম : ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :