ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাসকে নিয়ে ফেসবুকে অপপ্রচারে থানায় জিডি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাসকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার কারণে তিনি নিজে বাদী হয়ে পাংশা মডেল থানায় জিডি করেছেন। জিডি নং ৩৯৮, তারিখ ১০/০৬/২০২২ ইং।

এ প্রসঙ্গে শনিবার ১১ জুন বিকেলে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের কাছে এক বিবৃতিতে বলেন, “আবেদনের প্রেক্ষিতে ২০২১ সালের ২৯ জুন আমাকে পাংশা পৌরসভার কুড়াপাড়া মৌজার খতিয়ান নং বিএস-০৩ দাগ নং ৩২৪, জমির পরিমান ২১৭৮ বর্গফুট (৫ শতাংশ) জমি রাজবাড়ী জেলা পরিষদ ইজারা প্রদান করে। যার লিজ মূল্য ৩১ হাজার ৩৬৩ টাকা।

পরবর্তীতে রাজবাড়ী জেলা পরিষদ একই খতিয়ানের জমি জনৈক মাসুদ মিঞার অনুকূলে ৩ হাজার ৮৩৪ টাকায় ১৫/১১/২০২১ তারিখে লিজ প্রদান করে। যেহেতু জমি আমাকে আগে ইজারা দিয়েছে, আমি সেখানে প্রায় ২ লাখ টাকার মাটি ভরাটসহ কিছু কাজ করি। কাজ করার পর মাসুদ মিঞা ও তার স্ত্রী ওই জমি দাবি করেন।আমি ঝামেলা এড়াতে রাজবাড়ী জেলা পরিষদে সমাধানের লক্ষ্যে বৈঠকে বসি। ২০২১ সালের ১৪ ডিসেম্বর সেখানে বৈঠক হয়।

আরও পড়ুনঃ পাংশায় সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা

উক্ত বৈঠকে তৎকালীন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান, জেলা পরিষদের সার্ভেয়ার ইমরান ও জেলা পরিষদের সদস্য অমিসহ মাসুদ মিঞার স্ত্রী লাকি খাতুন, তার বড় ভাই তোফায়েল ও ছোট ভাই ফিরোজ উপস্থিত ছিলেন। বৈঠকে ১ লাখ ৭০ হাজার টাকা আমাকে ক্ষতিপূরণ দিয়ে ঐ দাগের পূর্বপাশে সমপরিমান জমি আমাকে বুঝিয়ে দিবেন বলে জেলা পরিষদ ঘোষণা দেয়।

ডিসেম্বরের ১৯ তারিখে উক্ত মহিলা জেলা পরিষদের নির্বাহীর রুমে আমাকে টাকা পরিশোধ করেন। পরবর্তীতে আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য কুচক্রিমহল ওই মহিলার কথা রেকর্ড ও এডিটিং করে টিকটকে ও ফেসবুকে ছাড়েন।” জালাল উদ্দিন বিশ্বাস তার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আইনগতভাবে প্রতিকারের জন্য পাংশা মডেল থানায় জিডি করেছেন বলে উল্লেখ করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাসকে নিয়ে ফেসবুকে অপপ্রচারে থানায় জিডি

আপডেট টাইম : ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :