ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

রাজবাড়ী জেলার পাংশায় বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর দুপুরে আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে প্রশাসন বদ্ধপরিকর।

এ লক্ষ্যে প্রশাসনের সকল স্তর কাজ করছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদেরও দায়িত্ব রয়েছে। প্রার্থীরা পরস্পর আন্তরিক হলে এলাকায় কোন সমস্যা হয় না। ভোট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টরা দায়িত্বশীল হলে সেখানেও কোন সমস্যা সৃষ্টি হয় না। তারপরও নির্বাচনে কোথায়ও কোন বিশৃংখলা সৃষ্টি হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম আরও বলেন, নির্বাচনে যথাযথ বিধিমালা মেনে প্রচার-প্রচারণা চালাতে হবে। আইন মানলে আইন প্রয়োগ করার প্রয়োজন হয় না। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রে যথাযথ প্রক্রিয়ায় ভোট গণণা শেষে সেখানে ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন, আমরা সবসময় সব জায়গায় ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। পাংশাকে নিয়ে আমরা গর্ব করি। এখানে অনেক গুণী মানুষের জন্ম। তাই এখানে সবচেয়ে ভালো একটি নির্বাচন উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

এ জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রেখে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান বলেন, আমরা আলো ছড়াতে এসেছি। কারো জীবনে আঁধার নেমে আসুক তা আমরা চাই না। নির্বাচনে কোথায়ও কোন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সহিংসতা ও সংঘর্ষ এড়াতে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন। কোথায়ও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর গুরুত্বারোপ করে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, কালো হাত আমি রাখব না। সরকারী কাজে বাধা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির শাকিল, সজিব হোসেন ও মুরাদ, হাবাসপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম, আব্দুল লতিফ খান, গোলাম মালেক দুলাল ও আল মামুন খান, যশাই ইউপির চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন খান ও সিদ্দিকুর রহমান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী ইমান আলী সরদার, আবুল কাশেম সরোয়ার ও শহিদুল মিয়া, মাছপাড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল ইসলাম, নুরুল ইসলাম খান ও হিল্লোল মিয়া, সরিষা ইউপির চেয়ারম্যান প্রার্থী আহম্মদ হোসেন, কলিমহর ইউপির চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মোঃ আক্কাস আলী ও বিধান কুমার বিশ্বাস, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ, রাকিবুল ইসলাম ও সাইদ আহমেদ, মৌরাট ইউপির চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান রহমান প্রামানিক, শওকত আলী সরদার ও মোকাররম হোসেন, পাট্টা ইউপির চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বিশ্বাস ও হাসিবুর রহমান বরকত বক্তব্য রাখেন।

ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে হাবাসপুর ইউপির সদস্য প্রার্থী ফারুক হোসেন, বাবুপাড়া ইউপির সদস্য প্রার্থী নিজাম উদ্দিন সরদার ও মৌরাট ইউপির সদস্য প্রার্থী নাসির উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাগণ, রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আগামী ৫ই জানুয়ারী অনুষ্ঠিতব্য পাংশার ১০টি ইউপির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এর আগে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম ও রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সকাল ১১টার দিকে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক দিলসাদ বেগম, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমানকে পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :