ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু

পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বাহাদুরপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা মো. আ. আলিমের নিকট থেকে সোমবার বাহাদুরপুর ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া, বাবুপাড়া, মৌরাট, পাট্টা, শরিষা, কলিমহর ও কসবামাজাইল ১০টি ইউপিতে আগামী বছরের ৫ জানুয়ারী ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হবে।
এ লক্ষ্যে গত ২৭ নভেম্বর ৫ম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর। এ লক্ষ্যে সোমবার ২৯ নভেম্বর থেকে পাংশার বিভিন্ন ইউপির সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ও সাধারণ ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।
জানা যায়, উৎসবমূখর পরিবেশে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সোমবার ১জন চেয়ারম্যান প্রার্থীসহ ১২জন ইউপি মেম্বার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. আলিম এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনি নিজে বাহাদুরপুর ও হাবাসপুর ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।
এছাড়া পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন যশাই ও মাছপাড়া ইউপি, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মারফুদ-উল ইসলাম কলিমহর ও কসবামাজাইল ইউপি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বাবুপাড়া ও শরিষা ইউপির এবং পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন পাট্টা ও মৌরাট ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা মো. আ. আলিম।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :