ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজধানীসহ সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে

পাংশায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

-রাজধানীসহ সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে পাংশায় বুধবার দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বুধবার ১৭ আগস্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউপির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে সমবেত হয়। দুপুর ১২টার সময় পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে পাংশা শহরের মাহমুদ প্লাজা চত্বরে সমবেত হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকবৃন্দ।

সেখানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বক্তব্য রাখেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, বিএনপি-জামাতের যোগসাজশে জঙ্গি ও সন্ত্রাসী গ্রæপ জেএমবি ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারাদেশে সিরিজ বোমা হামলা করে। ওই হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। বিএনপি-জামাত ও তাদের দোসররা ভবিষ্যতে যাতে বোমা হামলা করে যানমালের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

আরও পড়ুনঃঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে দুই জনকে কুপিয়ে যখম, সদর হাসপাতাল ভর্তি

সমাবেশে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুময়ুন কবীর শাকিল, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

রাজধানীসহ সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে

পাংশায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :