ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার হাবাসপুরে বাণী পাঠাগারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী আয়োজন

-পাংশার হাবাসপুরে বাণী পাঠাগারে মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শ্যামল কুমার সাহা বক্তব্য রাখেন।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির বানী পাঠাগারে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপনে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল পাঠক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, চিঠি লেখা প্রতিযোগিতা, সুন্দর করে বর্ণমালা লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সংগীত ও নাট্যানুষ্ঠান প্রভৃতি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী কর্মসূচির বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী এ অনুষ্ঠানে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।

বাণী পাঠাগারের সভাপতি, অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি, বিশিষ্ট কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাবাসপুরের কৃতিসন্তান ফিলিপাইন প্রবাসী ড. শ্যামল কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসেবে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, ড. কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম পাকু, হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান, বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন মাস্টার, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, হাবাসপুর ইউপির মেম্বার মোঃ সফিউদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এলাকার শিক্ষা সচেতন ব্যক্তিরা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে ১৯৩২ সালে বাণী পাঠাগার প্রতিষ্ঠা করেন। বর্তমান যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠাভ্যাসে অনুপ্রেরণা যোগাতে হবে।

এ লক্ষ্যে বাণী পাঠাগারে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে প্রশংসা করেন অতিথিবৃন্দ। পাঠাভ্যাস ও মেধা বিকাশে কর্মসূচি অব্যাহত রাখার গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

পাংশার হাবাসপুরে বাণী পাঠাগারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী আয়োজন

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :