ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অশ্রুসিক্ত শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায়

পাংশার সাঁজুরিয়া গ্রামে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ডাঃ পাতা

 মঙ্গলবার বৃষ্টিভেজা রাতে সদ্যপ্রয়াত পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতার মৃতদেহ দাফনের আগে কফিনে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দলীয় নেতাকর্মী, সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্খীদের অশ্রুসিক্ত শ্রদ্ধা আর ভালোবাসায় গত মঙ্গলবার ৩ আগস্ট বৃষ্টিভেজা রাত ১১টার দিকে পাংশার কলিমহর ইউপির সাঁজুরিয়া নিজ গ্রামের বাড়িতে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা।
ডাঃ পাতা পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা বিএমএ ও স্বাচিব’র সাধারণ সম্পাদক, পাংশা রোটারী ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট ও শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক সেবা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন। পাংশা শহরে দি মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারী হাসপাতাল প্রতিষ্ঠা করেন ডাঃ পাতা। একজন সুদক্ষ চিকিৎসক হিসেবে তার সুনাম সর্বজনবিদিত।
জানা যায়, গত মঙ্গলবার ৩ আগস্ট দুপুর ২টার সময় রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে করোনা চিকিৎসা গ্রহণ শেষে ছাড়পত্র নিয়ে নামার সময় লিফটের মধ্যে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
ডা.এএফএম শফীউদ্দিন পাতা গত ২৬ জুলাই পাংশা হাসপাতালে করোনার নমুন পরীক্ষা করান। ওই দিনই তার র‌্যাপিড এন্টিজেন টেস্ট ও আরটি-পিসিআর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ হয়। এরপর গত ২৮ জুলাই রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে ভর্তি হন তিনি। ২ আগস্ট তার করোনা রিপোর্ট নেগেটিভ হলে মঙ্গলবার দুপুরে ওই হাসপাতাল থেকে তিনি রিলিজ হন।
রিলিজ হলেও তার বাড়ি ফেরা হয়নি। তার আকস্মিক মৃত্যুর খবরে পাংশায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বৃষ্টিভেজা রাত ৯টার দিকে প্রথমবার পাংশা কেন্দ্রীয় জামে মসজিদ এবং পাংশার সাাঁজুরিয়া গ্রামের পৈত্রিক বাড়িতে দ্বিতীয়বার জানাজার নামাজ শেষে রাত ১১টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাজে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। দাফনের আগে ডাঃ পাতার কফিনে তার চিকিৎসা কর্মের সহকর্মী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
দোয়া মাহফিলঃ পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা রোটারী ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট ডাঃ এএফএম শফীউদ্দিন পাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে নিজ বাড়ির মসজিদে বুধবার যোহরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমের ভাই ইঞ্জিনিয়ার শামসুদ্দিন মোল্লা (লতা) ও সাইফুদ্দিন মোল্লা, ভাস্তে আবু জাফর জাহাঙ্গীর, রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বকুল, আওয়ামী লীগ নেতা মতিয়ার বিশ্বাসসহ মসজিদের মুসল্লী, গ্রামবাসী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা ডাঃ পাতার অকাল মৃত্যুতে শোক বার্তা অব্যাহতঃ
পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতার অকাল মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের শোক বার্তা অব্যাহত রয়েছে।
পাংশা রোটারী ক্লাবঃ পাংশা রোটারী ক্লাবের পক্ষে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও মাগুড়াডাঙ্গী শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতার অকাল মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন।
এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারঃ এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের পক্ষে ক্লাবের সাধারণ সম্পাদক, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতার অকাল মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন।
লাইভ কেয়ার ও লিজা হেলথ কেয়ারঃ পাংশার লিজা হেলথ কেয়ার ও রাজবাড়ীর লাইভ কেয়ারের পরিচালক এবং পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুন্ডু সংস্থার পক্ষ থেকে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতার অকাল মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ ডাঃ পাতার অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কমেন্ট করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

অশ্রুসিক্ত শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায়

পাংশার সাঁজুরিয়া গ্রামে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ডাঃ পাতা

আপডেট টাইম : ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :