ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার শিহর গ্রামে জোর করে আম পাড়া নিয়ে বিরোধ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির শিহর গ্রামে এবিএম নাজিম উদ্দিন আহমেদ ওয়াহাব’র ভোগদলীয় তিনটি আমগাছ থেকে শুক্রবার (২৭ মে) সকালে জোর করে আম পারার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এবিএম নাজিম উদ্দিন আহমেদ ওয়াহাব’র ঘরের সামনে পুকুরচালায় তার দখলীয় তিনটি আমগাছ থেকে তার ভাতিজা রকি (৩২) ও রকসি (২৭) জোর করে আম পেরে নেয়। আম পারা নিষেধ করলে রকি ও রকসি এবিএম নাজিম উদ্দিন ওয়াহাব ও তার ছোট ভাই জমির উদ্দিনসহ পরিবারের লোকজনকে হুমকি প্রদর্শন করে।

এ নিয়ে উভয় পরিবারের লোকজনের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যান। ঘটনার পর থেকে এবিএম নাজিম উদ্দিন আহমেদ ওয়াহাবসহ তাদের পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে এবিএম নাজিম উদ্দিন আহমেদ ওয়াহাবের ছোট ভাই জমির উদ্দিন (৪৭) অসুস্থ হয়ে পড়লে তাকে খোকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ অপহরণের ১৪ দিন পর কিশোরীকে উদ্বার করল র‍্যাব

ভুক্তভোগী পরিবারের এবিএম নাজিম উদ্দিন আহমেদ ওয়াহাব জানান, তার ভাই মৃত নাসির উদ্দিন গনির ছেলে রকি ও রকসি কয়েকদিন ধরে উদ্দেশ্যমূলকভাবে উচ্ছৃঙ্খল আচরণ করছে। যে কোন সময় তারা ক্ষতিসাধন করতে পারে এমন আশংকা নিয়ে তার পরিবার দিনযাপন করছে। বিষয়টির প্রতিকার চেয়ে তিনি নিজে বাদী হয়ে রকি ও রকসির বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এরই মধ্যে শুক্রবার সকালে রকি ও রকসি জোর করে আম পেরে নেয়। তিনি বলেন, তার অপর ভাই হাসিব উদ্দিন মাস্টার ও মাছপাড়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদের বাধা ও অসহযোগিতার কারণে তার ভাগ্নি রোকেয়া সুলতানা (চম্পা) বৈধ সম্পত্তি বুঝে পাচ্ছে না।

ভাগ্নি চম্পা বিভিন্ন সময়ে তার প্রাপ্য সম্পত্তি বুঝে নিতে দাবী-দাওয়া তুললে শাহাবুদ্দিন আহমেদ ও হাসিব উদ্দিন মাস্টার বিষয়টির গুরুত্ব না দিয়ে নানা টালবাহানা করছে এবং তাদেরই ইন্দনে জোর করে আম পারা হয়েছে বলে সন্দেহ করেন তিনি। এ ব্যাপারে শাহাবুদ্দিন আহমেদ কোন মন্তব্য করতে রাজি হননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশার শিহর গ্রামে জোর করে আম পাড়া নিয়ে বিরোধ

আপডেট টাইম : ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :