ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার মাটি, মানুষ আর হারিয়ে যাওয়া ঐতিহ্যের গল্প নিয়ে এনটিভিতে ‘গাড়িয়াল’

শামীম আহমেদঃ 

রাজবাড়ীর পাংশার জনপদের জীবন, নদীপাড়ের মানুষের সংগ্রাম, নৌকার মাঝি ও ঘোড়ার গাড়ির চালকদের সুখ-দুঃখ, গ্রামীণ সমাজব্যবস্থার নানা বাস্তবতা এবং আঞ্চলিক ভাষার সৌন্দর্যকে পর্দায় তুলে এনেছেন নির্মাতা লিটু করিম। তার রচনা ও পরিচালনায় নির্মিত বিশেষ নাটক ‘গাড়িয়াল’ আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে এনটিভিতে।

নাটকটির কেন্দ্রবিন্দুতে রয়েছে আলাই গাড়িয়াল নামের এক সংগ্রামী মানুষ। নদীর তীরঘেঁষা জনপদে বসবাস করা আলাইয়ের জীবনের সবচেয়ে বড় আশ্রয় তার বাকপ্রতিবন্ধী কন্যা এবং দীর্ঘদিনের সঙ্গী প্রিয় ঘোড়াটি। জীবনযুদ্ধের নানা চাপে স্ত্রী-সন্তানকে ঘিরে তার পরিবারে তৈরি হয় টানাপড়েন, আর সেখান থেকেই শুরু হয় এক হৃদয়স্পর্শী কাহিনি।

জীবিকার প্রয়োজনে আলাই স্থানীয় একটি ইটভাটায় কাজ করেন। কিন্তু ভাটার মালিক বশিরের অসৎ দৃষ্টি পড়ে তার মেয়ের ওপর। এরপর গ্রাম্য সমাজপতিদের ষড়যন্ত্র, ক্ষমতার অপব্যবহার এবং প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আলাইকে মোকাবিলা করতে হয় একের পর এক সংকটের। সংঘাত, মানবিকতা, প্রতিবাদ এবং বেঁচে থাকার লড়াই-সব মিলিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, মীর সাব্বির, সুমাইয়া উল্কা, আহমেদ সাজু, রিয়া চৌধুরী, চৈতন্য বসাক ও রতন মাহমুদ।

নির্মাতা লিটু করিম বলেন, “বাস্তব জীবনের গল্প আমাকে সবসময় আকৃষ্ট করে। ‘গাড়িয়াল’ সেই বাস্তবতারই প্রতিফলন। মানুষের জীবনসংগ্রাম ও হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যের গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।

রাজবাড়ীর পাংশায় জন্ম নেওয়া লিটু করিম দীর্ঘদিন ধরেই নিজের এলাকার ভাষা, ইতিহাস, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও মানুষের জীবনকে নাটকের মাধ্যমে তুলে ধরেন। ‘গাড়িয়াল’ নাটকেও উঠে এসেছে পাংশার প্রকৃতি, মানুষের আবেগ, আঞ্চলিক ভাষার স্বাদ এবং হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়ি সংস্কৃতির এক জীবন্ত চিত্র।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

পাংশার মাটি, মানুষ আর হারিয়ে যাওয়া ঐতিহ্যের গল্প নিয়ে এনটিভিতে ‘গাড়িয়াল’

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার :