ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার ভাই ভাই সংঘ পূজামন্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

-ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সোলায়মান সোমবার বিকালে পাংশা শহরস্থ ভাই ভাই সংঘ দুর্গা মাতৃ মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন।

মোক্তার হোসেনঃ

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সোলায়মান সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পাংশা শহরস্থ ভাই ভাই সংঘ দুর্গা মাতৃ মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি মন্দিরে আয়োজিত শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন।

ভাই ভাই সংঘ দুর্গা মাতৃ মন্দিরের সভাপতি ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সোলায়মানকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সোলায়মান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব চলছে। দুর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা মাঠে রয়েছেন। কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে দমন করা হবে।

তিনি বলেন, আমরা সমন্বিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। পরস্পর সুসম্পর্ক বজায় রাখলে কেহ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোষ কুন্ডু ও সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা শিল্পকলা একাডেমীর অংকন বিভাগের প্রশিক্ষক হিমাংশু কুন্ডু রকেট, হিজিবিজি চর্চা কেন্দ্রের পরিচালক পাভেল রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

পাংশার ভাই ভাই সংঘ পূজামন্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

আপডেট টাইম : ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :