পাংশার বাহাদুরপুর ইউপিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপিতে শনিবার (২৪মে) ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মোঃ সজিব হোসেনের সভাপতিত্বে এবং ইউপির প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকারের উপস্থাপনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জামরুল ইসলাম। . এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ওয়াজেদুর রহমান ডাবলু, খোয়াজুর রহমান, জসিম উদ্দিন, রুহুল আমীন, হেলেনা পারভীন, রেহেনা খাতুন ও পারুল খাতুন, বাহাদুরপুর কৃষি ব্যাংকের ম্যানেজার সেলিম রেজা, বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবেদ আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক গোলাম রব্বানী ও তথ্য সেবা কেন্দ্রের মনিরুল ইসলাম প্রমূখ। বাহাদুরপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকার বাজেট সভায় ১ কোটি ৫১ লাখ ১৮ হাজার ১৯০ টাকার বাজেট উত্থাপন করেন। ইউপি চেয়ারম্যান মোঃ সজিব হোসেনসহ ইউপি মেম্বারগণ বাজেট সভায় বক্তব্য রাখেন।
মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপিতে শনিবার (২৪মে) ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মোঃ সজিব হোসেনের সভাপতিত্বে এবং ইউপির প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকারের উপস্থাপনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জামরুল ইসলাম।
.
এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ওয়াজেদুর রহমান ডাবলু, খোয়াজুর রহমান, জসিম উদ্দিন, রুহুল আমীন, হেলেনা পারভীন, রেহেনা খাতুন ও পারুল খাতুন, বাহাদুরপুর কৃষি ব্যাংকের ম্যানেজার সেলিম রেজা, বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবেদ আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক গোলাম রব্বানী ও তথ্য সেবা কেন্দ্রের মনিরুল ইসলাম প্রমূখ।
বাহাদুরপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকার বাজেট সভায় ১ কোটি ৫১ লাখ ১৮ হাজার ১৯০ টাকার বাজেট উত্থাপন করেন। ইউপি চেয়ারম্যান মোঃ সজিব হোসেনসহ ইউপি মেম্বারগণ বাজেট সভায় বক্তব্য রাখেন।