ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

পাংশার বাবুপাড়া ইউপিতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী নিজাম সরদার তৎপর

পাংশার বাবুপাড়া ইউপি নির্বাচনে আ’ লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন সরদার।

আসন্ন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন সরদার নির্বাচনী কার্যক্রমে তৎপর হয়েছেন। তিনি বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাবুপাড়া ইউপির ২নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য।

প্রথমে বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারপর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে কাউন্সিলের মাধ্যমে বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলের জন্য কাজ করছেন তিনি। একজন ইউপি সদস্য হিসেবে এবং আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখতে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে বাবুপাড়া ইউপির নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগসহ নির্বাচনমুখী কার্যক্রম জোরদারকরণে মাঠে রয়েছেন আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন সরদার। নির্বাচন প্রসঙ্গে মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে এ প্রতিনিধির সাথে আলাপকালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন সরদার বলেন- আমারা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।  আমার পূর্বপুরুষ এলাকায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ জনকল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।

তারই ধারাবাহিকতায় চৈতাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৈতাগ্রাম এবতেদায়ী মাদ্রাসা, পূর্ব সম্ভুরকান্দি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৈতাগ্রাম পূর্বপাড়া আলহেরা জামে মসজিদ, চৈতাগ্রাম ঈদগাহ ময়দান প্রতিষ্ঠাসহ এলাকার শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত আছি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমসহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আমার শতভাগ আস্থা আছে।

নির্বাচিত হলে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত বাবুপাড়া ইউনিয়ন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, আসন্ন বাবুপাড়া ইউপির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ৪জন। অপর মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বাবুপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান ইমান আলী সরদার, বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বাবুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরোয়ার এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব মন্ডল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

পাংশার বাবুপাড়া ইউপিতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী নিজাম সরদার তৎপর

আপডেট টাইম : ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :