ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা

পাংশার বাগদুলী বাজারে মাস্ক ও লিফলেট বিতরণ

পাংশার বাগদুলী বাজারে মঙ্গলবার সকালে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার ১৩ এপ্রিল সকালে পাংশার মৌরাট ইউপির বাগদুলী বাজারে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাগদুলী বাজারের পেঁয়াজ হাটসহ বাজারের বিভিন্ন দোকানপাট লোকজনের মাঝে সকাল ৮টায় শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ রোধে গৃহীত কার্যকরী ব্যবস্থা সম্বলিত লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রম চলে।

অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতির বাগদুলী বাজারস্থ কার্যালয় থেকে সংগঠনের সভাপতি মোঃ ইউসুফ হোসেনের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম শেখের সার্বিক পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়।

কর্মসূচী বাস্তবায়নে এস.এম আতাউল্লাহ শামীম, মোঃ কেয়ামুদ্দিন মৃধা, আবুল কালাম চৌধুরী, মোঃ মোকাররম হোসেন, আক্তার হোসেন চৌধুরী, লুৎফর রহমান, মফিজুল ইসলাম, জাকির হোসেন, মোসলেম উদ্দিন মন্ডল, আব্দুল হাইসহ সংগঠনের সদস্যবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইউসুফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম শেখ জানান, সংগঠনের সদস্যবৃন্দের আন্তরিক সহযোগিতায় ১হাজার ২শত মাস্ক ও ৫শত লিফলেট বিতরণ করা হয়েছে। নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়। সামাজিক প্রয়োজনে কর্মসূচী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা

পাংশার বাগদুলী বাজারে মাস্ক ও লিফলেট বিতরণ

আপডেট টাইম : ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :