ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষঃ মুক্তিযোদ্ধাসহ আহত- ১০

পাংশার বহলাডাঙ্গা বাজারে বুধবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আহত মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা বাজারে বুধবার ২৮ জুলাই বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৬৫)সহ উভয় গ্রুপের অন্তত ১০ জন কমবেশি আহত হয়েছেন। মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরিষা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সহসভাপতি বলে জানা গেছে।

জানা যায়, বুধবার বিকেলে আধিপত্য বিস্তারকেকে ঘিরে পূর্ব দ্বন্দ্বের জের ধরে সরিষা ইউপির বর্তমান চেয়ারম্যান ও সরিষা ইউপি আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহার বিশ্বাস এবং সরিষা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান ও সরিষা বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সোবাহানের সমর্থিত লোকজনের মধ্যে গোলযোগ যোগ বাধে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সহ উভয় গ্রুপের অন্তত ১০ কমবেশি আহত হয়।

আহত মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ভেঙ্গে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে কাটাফাটা ও ফোলা জখম হয়েছে। আহত মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহানের নিকটাত্মীয়। আহতদের মধ্যে কেউকেই পাংশা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং কেউকেউ স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতরা সবাই বহলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

বুধবার বিকেলে গোলযোগের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।

বর্তমানে ওই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে জানান পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান। ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

পাংশায় আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষঃ মুক্তিযোদ্ধাসহ আহত- ১০

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :