ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

রাজবাড়ী পাংশা উপজেলার যশাই ইউপিতে গত সোমবার রাতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ১টি মোটর সাইকেল উদ্ধার সহ ৩জন ছিনতাইকারীতে গ্রেফতার করে পাংশা থানা পুলিশ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির পাটনীতলা নামক এলাকায় গত সোমবার ২আগস্ট দিবাগত রাতে অভিযান চালিয়ে ৩জন ছিনতাইকারীকে গ্রেফতার করে থানা পুলিশ। সেই সাথে জনৈক নূর মোহাম্মদ খান অরফে তুহিনের ছিনতাইকৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।
জানা যায়, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাজরাপাড়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে নয়ন শেখ (২৭), একই গ্রামের মোহম্মদ মল্লিকের ছেলে শাকিল (১৯) ও আইয়ুব আলী খাঁর ছেলে মোমিন হাসানকে গ্রেফতার করে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নয়ন শেখের হেফাজত থেকে পুলিশ ছিনতাইকৃত ১টি ১১০ সিসি সুজুকি হায়াতি মোটর সাইকেল উদ্ধার করে।  ধৃত আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা রয়েছে। মামলা নং ১, তারিখ ২/৮/২০২১, ধারা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪/৫ ধারা।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, ১আগস্ট রাত সাড়ে ৭টার দিকে ১টি মোটর সাইকেল ছিনতাইয়ের ৫/৬ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে ধৃত আসামীদের গ্রেফতার ও ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এলাকায় অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

পাংশার পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

আপডেট টাইম : ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :