ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

থানায় জিডি

পাংশার পুঁইজোর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জুবায়ের ৫দিন ধরে নিখোঁজ

পাংশার পুঁইজোর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জুবায়ের।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির পুঁইজোর হাফিজিয়া মাদ্রাসার জুবায়ের (১৪) নামের হেফজো শাখার এক ছাত্র গত ৫দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৫ই সেপ্টেম্বর যোহরের নামাজের পর মাদ্রাসা থেকে নিখোঁজ হয় সে। নিখোঁজ জুবায়ের পাট্টা ইউপির খামারডাঙ্গী গ্রামের আনিছুর রহমানের ছেলে। নিখোঁজের ঘটনায় জুবায়েরের মা ঝর্না বেগম গত ১৮ই সেপ্টেম্বর পাংশা মডেল থানায় জিডি করেছেন। জিডি নং ৭৩৭।
জানা যায়, গত ১বছর যাবত জুবায়ের ওই মাদ্রাসায় লেখাপড়া করছে। নিখোঁজের আগেরদিন ১৪ই সেপ্টেম্বর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বললে মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারের সাথে মোবাইল ফোনে বিষয়টি নিয়ে যোগাযোগ করেন। কিন্তু অনুমতি না মেলায় জুবায়ের ওইদিন বাড়িতে যেতে পারে নাই।
এ ব্যাপারে রবিবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পুঁইজোর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সাঈদ আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হেফজো শাখার ছাত্র জুবায়েরের নিখোঁজের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাদ্রাসার শিক্ষক-কর্মচারী এবং পরিবারের লোকজন জুবায়েরকে খোঁজাখুঁজি করছে। কিন্তু অদ্যবধি তার সন্ধ্যান মেলেনি।
জানা যায়, নিখোঁজ হওয়ার সময় গায়ে নেভি ব্লু রঙের জুব্বা ও মাথায় টুপি ছিল। তার সন্ধ্যান পেলে ০১৭৬৪-২৮৯৫৪৪ ও ০১৬৫০-১৮৩০৫০ নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এদিকে, পাংশা মডেল থানার এসআই মিজানুর রহমান জিডির বিষয়ে তদন্ত করছেন বলে থানা সূত্র জানাগেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

থানায় জিডি

পাংশার পুঁইজোর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জুবায়ের ৫দিন ধরে নিখোঁজ

আপডেট টাইম : ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :