ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার পারনারায়নপুর হালদার পাড়ায় প্রথমবারের মতো মহানাম যজ্ঞানুষ্ঠান

-পাংশার পারনারায়নপুর হালদার পাড়ায় প্রথমবারের মতো মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার পারনারায়নপুর হালদার পাড়া মহানামযজ্ঞ কমিটির উদ্যোগে প্রথমবারের মতো দেশ মাতৃকা ও বিশ^ জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে। গত ১৩ নভেম্বর সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ পাঠ এবং মহানামযজ্ঞের শুভ অধিবাস হয়। ১৪ নভেম্বর থেকে মহানাম সংকীর্তন শুরু হয়েছে। ১৬ নভেম্বর পর্যন্ত মহানাম সংকীর্তন চলবে। ১৭ নভেম্বর অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশিত হবে।

মহানাম সংকীর্তন পরিবেশন করছে খুলনার নিত্যানন্দ সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রী নন্দন সম্প্রদায় ও দিপুশ্রী সম্প্রদায়, সাতক্ষীরার স্বর্গসুধা সম্প্রদায়, পাংশার শিব মন্দির সম্প্রদায়, যোগমায়া সম্প্রদায় ও হরিসভা সম্প্রদায়। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবে বগুড়ার মেঘমালা সম্প্রদায়, নওগার রাই কিশোরী সম্প্রদায় ও পাংশার সুকদেব অধিকারী সম্প্রদায়।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা (কার্তিক সাহা) ও পাংশা আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিরা মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন। মহানামযজ্ঞ কমিটির সভাপতি নগেন হালদার, সহ-সভাপতি জগদীশ হালদার, সাধারণ সম্পাদক অনিল বিশ্বাস ও সহ-সাধারণ সম্পাদক নিখিল সরকারসহ কমিটির নেতৃবৃন্দ বিশিষ্টজনের অভ্যর্ত্থনা জানান। সনাতন ধর্মের বহু নারী-পুরুষ ভক্তবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়ে মহানাম সংকীর্তন উপভোগ করছেন। ভক্তবৃন্দের মাঝে দিনে রাতে বিরতিহীনভাবে প্রসাদ বিতরণ চলছে।

প্রথমবারের মতো আয়োজিত মহানাম যজ্ঞানুষ্ঠানে বহু নারী-পুরুষ ভক্তবৃন্দের উপস্থিত হওয়ায় আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেন। একই দিনে প্রতি বছর মহানাম যজ্ঞানুষ্ঠান করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

পাংশার পারনারায়নপুর হালদার পাড়ায় প্রথমবারের মতো মহানাম যজ্ঞানুষ্ঠান

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :