ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পাংশায় বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

রাজবাড়ী জেলার পাংশার বয়রাট মাজাইল ফাযিল মাদরাসা প্রাঙ্গনে শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আহম্মদ আলীর গার্ড অব অনার প্রদান করা হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির বয়রাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীর (৮৫) শুক্রবার ৩০ জুলাই বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে করোনা উপসর্গ নিয়ে বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে মারা যান তিনি।

জানা যায়, শুক্রবার আসরের নামাজের পর বয়রাট মাজাইল ফাযিল মাদরাসা প্রাঙ্গনে পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম আহম্মদ আলীর গার্ড অব অনার অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ী পুলিশ লাইন্সের এএসআই খোন্দকার তুহিন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান বীর মুক্তিযোদ্ধা মরহুম আহম্মদ আলীর কফিনে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাবেক সহকারী এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট ফরহাদ আহমেদ, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস)সহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম আহম্মদ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস) ও বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী। পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আহম্মদ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য দেন সাবেক সহকারী এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট ফরহাদ আহমেদ।

অন্যান্যের মধ্যে সালাউদ্দিন আহমেদ ছন্টু, ফজলুল হক খান, শাহ মোঃ রবিউল ইসলাম (কুসুম), আব্দুস সোবাহান মাস্টার, লিয়াকত আলী খান, হাবিবুর রহমান খান, হবিবর রহমান, নূর মোহাম্মদ সুলতান, খোন্দকার মোকাররম হোসেন, জনাব আলী মন্ডল, ইউনুস আলী বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেন।

জানাজার নামাজে ইমামতি করেন বয়রাট মাজাইল ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম কাওছার। জানাজার নামাজ শেষে বয়রাট মাজাইল কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে স্ত্রী, ১কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পাংশায় বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :