ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার পাট্টায় প্রতিপক্ষের হামলায় ১যুবক নিহত

বাড়িঘরে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগের অভিযোগ

-রাজবাড়ীর পাংশার পাট্টায় শনিবার প্রতিপক্ষের হামলায় রাশেদুল নামের এক যুবক নিহত হয়।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের পাট্টা ইউনিয়ন ফের অশান্ত হয়ে উঠেছে। শনিবার (৩ মে সকাল) সাড়ে ৯টার দিকে পূর্ব দ্বন্দ্বের জের ধরে পাট্টার নিভা স্কুল মোড়ে প্রতিপক্ষের লোকজন রাশেদুল ইসলাম (২৮) নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে।

.

পরিবারের লোকজন খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে আহত রাশেদুল মারা যায়। নিহত রাশেদুল উত্তর পাট্টা গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে। নিহত রাশেদুল স্থানীয় বিএনপির একটি গ্রুপের কর্মী বলে দাবী করা হয়।

.

পরবর্তীতে দুপুর ২টার দিকে পাট্টা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সুমনের বাড়িঘরে প্রতিপক্ষের লোকজন অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ওয়ালকরা টিনশেড বাড়িটির ব্যাপক ক্ষতি সাধন হয়। সুমনের বাড়িঘরে অগ্নিসংযোগসহ আরো দুটি বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।

.

এদিকে, রাশেদুল নিহত এবং সুমনের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপির দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

.

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা বাহিনীর একটি দল ও পাংশা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার পাট্টায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার তথ্য নিশ্চিত করেন।
পাট্টা ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আকিদুল ইসলাম বিএনপি নেতা সুমনের বাড়িতে অগ্নিসংযোগ করাসহ পৃথক আরো দুটি বাড়িতে হামলা-ভাংচুরের তথ্য নিশ্চিত করেন।

.

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে পাট্টা ইউপিতে স্থানীয় বিএনপির দু’পক্ষের লোকজনের মধ্যে গোলযোগ ও উত্তেজনা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশার পাট্টায় প্রতিপক্ষের হামলায় ১যুবক নিহত

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :