ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার নিশ্চিন্তপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সম্প্রতি ভারতে বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শুক্রবার ১৭ জুন পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সপ্তগ্রাম তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জানা যায়, জুম্মার নামাজের পর নিশ্চিন্তপুর, বেজপাড়া, ধানুরিয়া, দুর্শন্দিয়া, দুধস্বর, দত্তমাজাইল (আংশিক), সুজানগর (আংশিক) ও সাঁজুরিয়া (আংশিক) গ্রামের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা ব্যানারসহকারে বিক্ষোভ মিছিল করে নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে সমবেত হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেয়।

নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওহাব মন্ডল।

আরও পড়ুনঃ ফরিদপুর জেলা স্কুলের  শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিবাদ সভায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারতের বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে পাংশা শাহজুই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাঃ আবু মুসা আশয়ারী, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ ডঃ মাওলানা মোঃ মহিউদ্দিন, সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জিন্নাত আলী, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, নিশ্চিন্তপুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইজ্জত আলী, মাওলানা মাহমুদুল হাসান নাটোরী ও সপ্তগ্রাম হাফিজিয়া মাদরাসার মুহতামীম হাফেজ মোঃ ইমরান হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভা শেষে উপস্থিত লোকজন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে হেনা মোড় সড়কে গিয়ে কর্মসূচি শেষ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশার নিশ্চিন্তপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :