ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার নাদুড়িয়ায় ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

-পাংশার নাদুড়িয়ায় রবিবার ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির নাদুড়িয়া উত্তরপাড়ায় (দত্তপাড়া) রবিবার (৩০ নভেম্বর) ৬ষ্ঠ বার্ষিকী ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। শ্রী শ্রী মহানাম সংকীর্তন সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগরপরিক্রমা, জলকেলী, দ্বি-প্রহরে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

জানা যায়, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় শ্রী মদ্ভাগবত গীতা পাঠ করা হয়। মহানাম যজ্ঞানুষ্ঠানে জয় নিতাই সম্প্রদায়, যোগমায়া সম্প্রদায়, যুগলকিশোর সম্প্রদায়, রাধাকৃষ্ণ সম্প্রদায়, রাইকিশোরী সম্প্রদায় ও হরিবাসর সেবা সংঘ নাম সংকীর্তন পরিবেশন করে।

শুরু থেকে বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্টজনেরা মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন। এদের মধ্যে রয়েছেন, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট সুশান্ত কুমার বসু, পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, কশবামাজাইল ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ লুৎফর রহমান ও রহমত আলী, অধ্যাপক সত্যরঞ্জন বিশ্বাস, নিতাই দত্ত, পরিতোষ কর, চন্ডীচরণ মন্ডল, নিরঞ্জন দাস, শৈলেন্দ্রনাথ বিশ্বাস, নিমাই চন্দ্র বিশ্বাস, অরবিন্দু জোয়ার্দ্দার, স্বপন কুমার মন্ডল, কুমুদ রঞ্জন বিশ্বাস, সুনীল কুমার মন্ডল, অসিত কুমার বিশ্বাস প্রমূখ। নাদুড়িয়া উত্তরপাড়া (দত্তপাড়া) নামযজ্ঞ কমিটির সভাপতি বিনোদ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বিশ্বাস ও কোষাধ্যক্ষ বীরেন্দ্রনাথ মন্ডলসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অভ্যাগতদের স্বাগত জানায়।

সনাতন ধর্মের বহু নারী-পুরুষ ভক্তবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠান উপভোগ করেন। দিনে-রাতে অভ্যাগত ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজকবৃন্দ প্রতি বছর মহানাম যজ্ঞানুষ্ঠান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

পাংশার নাদুড়িয়ায় ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

আপডেট টাইম : ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :