ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার দক্ষিণাঞ্চলে পৃথক দু’টি চুরি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কসবামাজাইল ইউপির ডেমনামারা গ্রামের মোতাহার হোসেন মন্ডলের বাড়ি থেকে পেঁয়াজ এবং সরিষা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার সোলেমান মৃধার বাড়ি থেকে তার পুত্র জামাল মৃধার ১টি এঁড়ে গরু চুরি হয়েছে। জামাল মৃধার বাড়ি বহলাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে।

মোতাহার হোসেনের পেঁয়াজ চুরির ঘটনাটি ঘটেছে গত শনিবার ১৭ জুলাই দিনগত রাতে। এছাড়া জামাল মৃধার গরু চুরির ঘটনাটি ঘটেছে গত বুধবার ১৪ জুলাই রাতে।

রবিবার ১৮ জুলাই বিকেলে কসবামাজাইল ইউপির ক্ষতিগ্রস্ত কৃষক মোতাহার মন্ডল জানান, তাদের বসতঘরের পাশে দোচালা টিনের বাংলাঘর। ওই ঘরে ঢেঁকি, খড়ির মাচা ও পেঁয়াজের চাঙ। এ বছর জমি থেকে প্রায় ৪০ মন পেঁয়াজ পান তিনি। বিভিন্ন সময় প্রয়োজনমত বিক্রি করার পর সর্বশেষ চাঙে আনুমানিক ১০ মন পেঁয়াজ ছিল। শনিবার দিনগত রাতের যে কোনো সময় সংঘবদ্ধ চোরেরা ঘরের পেছন দিকের পাটখড়ির বেড়া কেটে ৭/৮ মন পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে।

রবিবার ১৮ জুলাই সকালে তিনিসহ পরিবারের লোকজন পেঁয়াজ চুরির বিষয়টি টের পান।

এছাড়া সরিষা ইউপির বহলাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের জামাল মৃধা জানান, গত বুধবার ১৪ জুলাই রাতে তার দোচালা টিনের গোয়ালঘর থেকে প্রায় ৬০ হাজার টাকা দামের একটিমাত্র এঁড়ে গরুটি চুরি হয়। দেড় মাস আগে গরুটি ক্রয় করেন তিনি। বহু খোঁজাখুঁজি করেও গরুটির সন্ধান পাননি ক্ষুদ্র ব্যবসায়ী জামাল মৃধা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পাংশার দক্ষিণাঞ্চলে পৃথক দু’টি চুরি

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :