ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশার দক্ষিণাঞ্চলে চুরির অভিযোগে জজ আলী নামের এক ব্যক্তিকে গণপিটুনীতে হত্যার অভিযোগ

মোক্তার হোসেনঃ 

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কশবামাজাইল ইউপির পাঁচবাড়ীয়া গ্রামের জনৈক করিমের রাইস মিলে গত ১৮ আগস্ট দিনগত গভীর রাতে মোটর চুরির অভিযোগে গণপিটুনিতে জজ আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জজ আলী পাট্টা ইউপির ঢেপা গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার দিনগত গভীর রাতে জজ আলীর বন্ধু জনৈক আরিফ মোবাইল ফোনে তাকে ডেকে নেয়। গভীর রাতে পাঁচবাড়ীয়া গ্রামের জনৈক করিমের রাইস মিলে মোটর চুরির অভিযোগে স্থানীয় লোকজন তাকে গণপিটুনী দেয়। গণপিটুনীতে জজ আলী গুরুতর আহত হয়।

রাতেই খবর পেয়ে পাংশা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের সহযোগিতায় গুরুতর আহত জজ আলীকে পাংশা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়রা জানায়, রাইস মিলটি পাঁচবাড়ীয়া গ্রাম ও বাংলাট গ্রামের সীমান্তবর্তী এলাকায়। ঢেপাগ্রাম ও বাংলাট গ্রামের মধ্য দিয়ে সিরাজপুর হাওড় নামে একটি নদী প্রবাহিত। নদীটি পাট্টা ও কশবামাজাইল দুই ইউনিয়নকে পৃথক করেছে।

নিহতের পরিবার জজ আলীকে পরিকল্পিত ভাবে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার অভিযোগ করেছেন। এ ঘটনায় ঢেপা ও বাংলাট গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে, অত্র এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।

উল্লেখ্য, গত কয়েক মাস আগে জায়গা-জমি ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগে নিহত জজ আলীর চাচা জামিন বিশ্বাস নিহত হয়। ওই ঘটনায় প্রতিপক্ষের লোকজনের ঘরবাড়ীতে হামলা-লুটতরাজের ঘটনাও ঘটে। হত্যা ও বাড়ীঘরে হামলা-লুটতরাজের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এবারেও সামাজিক প্রতিপক্ষের লোকজনের মাঝে হামলা ও বাড়ীঘরে লুটতরাজের আশঙ্কা বিরাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পাংশার দক্ষিণাঞ্চলে চুরির অভিযোগে জজ আলী নামের এক ব্যক্তিকে গণপিটুনীতে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :