পাংশার চন্দনা নদীতে একাধিক আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার !
রাজবাড়ী জেলার পাংশায় চরআফড়া স্লুইজগেট থেকে মৌকুড়ী পর্যন্ত চন্দনা নদীতে একাধিক অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসব চলছে। জানা যায়, চরআফড়া স্লুইজগেটের অদূরে জাফরপুর-রায়নগর সীমান্তে এবং মৌকুড়ী প্রাইমারী স্কুলের অদূরে দুলাল পালের ঘাট নামক স্থানে চন্দনা নদীতে বাঁধ দিয়ে সুতি জাল ফেলে অবাধে মাছ শিকারের মহোৎসব চলছে। উন্মুক্ত খালে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ ধরায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত রবিবার ১২ ই সেপ্টেম্বর দুপুরে সরজমিনে চন্দনা নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবের তথ্য জানা গেছে। এ ব্যাপারে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উন্মুক্ত খালে বাঁধ দিয়ে মাছ ধরা অবৈধ। তাই অবৈধ বাঁধ উচ্ছেদসহ বাঁধ দিয়ে মাছ শিকারের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ী জেলার পাংশায় চরআফড়া স্লুইজগেট থেকে মৌকুড়ী পর্যন্ত চন্দনা নদীতে একাধিক অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসব চলছে।
জানা যায়, চরআফড়া স্লুইজগেটের অদূরে জাফরপুর-রায়নগর সীমান্তে এবং মৌকুড়ী প্রাইমারী স্কুলের অদূরে দুলাল পালের ঘাট নামক স্থানে চন্দনা নদীতে বাঁধ দিয়ে সুতি জাল ফেলে অবাধে মাছ শিকারের মহোৎসব চলছে।
উন্মুক্ত খালে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ ধরায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত রবিবার ১২ ই সেপ্টেম্বর দুপুরে সরজমিনে চন্দনা নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবের তথ্য জানা গেছে।
এ ব্যাপারে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উন্মুক্ত খালে বাঁধ দিয়ে মাছ ধরা অবৈধ। তাই অবৈধ বাঁধ উচ্ছেদসহ বাঁধ দিয়ে মাছ শিকারের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ 
























