আপডেট টাইম :
০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
৩৪৫
বার পঠিত
পাংশার গঙ্গানন্দদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সবুর মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির গঙ্গানন্দদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সবুর (৫৫) শুক্রবার ২০ আগস্ট দুপুর ১২টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। কালুখালী-বালিয়াকান্দির সোনাপুর সড়কের সোনাপুর এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি। এ সময় তার পুত্র আবু জায়েদ (২০) গুরুতর আহত হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা মোটরসাইকেল যোগে এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুঘটনায় নিহত মাদরাসা সুপার মাওলানা আব্দুস সবুরের বাড়ি কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির রায়নগর গ্রামে। নিহতের ঘনিষ্ঠ সূত্র মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। জানা যায়, মাদরাসা সুপার মাওলানা আব্দুস সবুর বিনয়ী ও নম্রভাবে চলাফেরা করতেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে রায়নগর এলাকাসহ মাদরাসা শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির গঙ্গানন্দদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সবুর (৫৫) শুক্রবার ২০ আগস্ট দুপুর ১২টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। কালুখালী-বালিয়াকান্দির সোনাপুর সড়কের সোনাপুর এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি।
এ সময় তার পুত্র আবু জায়েদ (২০) গুরুতর আহত হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা মোটরসাইকেল যোগে এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।
মোটরসাইকেল দুঘটনায় নিহত মাদরাসা সুপার মাওলানা আব্দুস সবুরের বাড়ি কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির রায়নগর গ্রামে। নিহতের ঘনিষ্ঠ সূত্র মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, মাদরাসা সুপার মাওলানা আব্দুস সবুর বিনয়ী ও নম্রভাবে চলাফেরা করতেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে রায়নগর এলাকাসহ মাদরাসা শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে।