ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করে মনোনয়ন ফরম সংগ্রহ

পাংশার কসবামাজাইল ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রাকিব বিশ্বাসের আলোড়ন সৃষ্টি

পাংশার কসবামাজাইল ইউপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী রাকিব বিশ্বাস শনিবার দুপুরে দলীয় মনোনয়নপত্র সংগ্রহে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা শোডাউন করছেন। শনিবার ২রা অক্টোবর দুপুরে কসবামাজাইল থেকে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা করে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে নেতৃবৃন্দের হাত থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদন ফরম ক্রয় করে আলোড়ন সৃষ্টি করেছেন কসবামাজাইল ইউপির চেয়ারম্যান প্রার্থী রাকিবুল ইসলাম বিশ্বাস। তার মোটরসাইকেলের শোভাযাত্রা পাংশা বাজারে প্রবেশ করলে উৎসুক লোকজন হাত নেড়ে শুভেচ্ছা জানায়।

শনিবার দুপুর আড়াইটার দিকে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার পর সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে রাকিব বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার আস্থাভাজন রাজবাড়ী-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সহ দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমার শতভাগ আস্থা রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আমাদের পরিবার আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাদের পরিবারে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। আওয়ামী লীগ করার কারণে বিগত সময়ে নানা অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে।

আমার পূর্বপুরুষেরা শিক্ষা ও সামাজিক উন্নয়নে এলাকায় কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় আমি এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে আছি। সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক কসবামাজাইল ইউনিয়ন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করে মনোনয়ন ফরম সংগ্রহ

পাংশার কসবামাজাইল ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রাকিব বিশ্বাসের আলোড়ন সৃষ্টি

আপডেট টাইম : ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :