আপডেট টাইম :
১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
২৫৪
বার পঠিত
-পাংশার কসবামাজাইল ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
পাংশার কসবামাজাইল ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ শনিবার ১৭ ডিসেম্বর বিকালে নাদুরিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি ও কসবামাজাইল ইউপির প্রাক্তন চেয়ারম্যান শামসুদ্দিন মন্ডল, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান (পিল্টু জোয়ার্দ্দার), কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ আলী খান, আওয়ামী লীগ নেতা বাদশা মন্ডল, শামসু মাস্টার, দাউদ হোসেন, হেলাল ফকির, ওয়াজেদ আলী ও কসবামাজাইল ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার জিল্লুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী সমর্থকদের সামনে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের নাম আহবান করা হলে সভাপতি পদপ্রত্যাশী হিসেবে ২জন- ওয়াজেদ আলী ও শামসু মাস্টার এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে ১জন- বাবন আলী নাম প্রকাশ করেন। পরে তারা আওয়ামী লীগ নেতৃবৃন্দের নিকট থেকে সাংগঠনিক বায়োডাটা ফরম সংগ্রহ করেন। আরও পড়ুনঃ পাংশা সরকারী কলেজ পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ শনিবার ১৭ ডিসেম্বর বিকালে নাদুরিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি ও কসবামাজাইল ইউপির প্রাক্তন চেয়ারম্যান শামসুদ্দিন মন্ডল, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান (পিল্টু জোয়ার্দ্দার), কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ আলী খান, আওয়ামী লীগ নেতা বাদশা মন্ডল, শামসু মাস্টার, দাউদ হোসেন, হেলাল ফকির, ওয়াজেদ আলী ও কসবামাজাইল ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার জিল্লুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী সমর্থকদের সামনে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের নাম আহবান করা হলে সভাপতি পদপ্রত্যাশী হিসেবে ২জন- ওয়াজেদ আলী ও শামসু মাস্টার এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে ১জন- বাবন আলী নাম প্রকাশ করেন। পরে তারা আওয়ামী লীগ নেতৃবৃন্দের নিকট থেকে সাংগঠনিক বায়োডাটা ফরম সংগ্রহ করেন।