ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার কসবামাজাইল ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাংশার কসবামাজাইল ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠানে সভাপতি পদপ্রত্যাশী আমোদ আলী বিশ্বাস আওয়ামী লীগ নেতৃবৃন্দের নিকট থেকে সাংগঠনিক বায়োডাটা ফরম সংগ্রহ করেন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে নটাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী ২জন- আমোদ আলী বিশ্বাস ও ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ২জন- মুরা শেখ ও খায়রুল ইসলাম খান সাংগঠনিক বায়োডাটা ফরম সংগ্রহ করেছেন।

জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টায় সময় নটাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কসবামাজাইল ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠান শুরু হয়। ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুরাদ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে কসবামাজাইল ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শাহরিয়ার সুফল মাহমুদ, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি ও কসবামাজাইল ইউপির প্রাক্তন চেয়ারম্যান শামসুদ্দিন মন্ডল, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান বিশ্বাস, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ আলী খান, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (পিল্টু জোয়ার্দ্দার) ও কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাস্টার প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নেতৃত্বে এলাকায় সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের গুরুত্বারোপ করেন। সম্মেলনে উপস্থিত নেতাকর্মী সমর্থকদের সামনে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নাম আহবান করা হলে সভাপতি পদপ্রত্যাশী হিসেবে আমোদ আলী বিশ্বাস ও ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে মুরা শেখ ও খায়রুল ইসলাম খান প্রার্থীতার নাম প্রকাশ করেন। এ সময় দলীয় নেতৃবৃন্দের নিকট থেকে তারা সাংগঠনিক বায়োডাটা ফরম সংগ্রহ করেন।

সম্মেলন অনুষ্ঠানে কসবামাজাইল ইউপি আওয়ামী লীগ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকাল ৪টায় সম্মেলন অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা ৬টায় কর্মসূচি শেষ হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

পাংশার কসবামাজাইল ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :