ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার কশবামাজাইল নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রাশিদা বানু’র ইন্তেকাল

-সাবেক প্রধান শিক্ষিকা রাশিদা বানু।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রত্নগর্ভা রাশিদা বানু (রানু) শনিবার ২৮ আগস্ট ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাশিদা বানু (রানু) পাংশার কশবামাজাইল ইউপির পরপর তিনবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জিয়াউর রহমান বিশ্বাস অরফে ফটিক চেয়ারম্যানের স্ত্রী। ডায়াবেটিসসহ বার্ধক্যজনিক রোগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, শনিবার দুপুরে ঢাকা থেকে এ্যাম্বুলেন্সে মৃতদেহ পাংশার কশবামাজাইলের বিশ্বাস বাড়িতে নেওয়া হলে শোকাহত আত্মীয়-স্বজন শেষবারের মত তার মুখখানা দেখতে ভিড় জমায়। শনিবার আসর নামাজের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৫ কন্যা সন্তান, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

কশবামাজাইল বিশ্বাস বাড়ির কৃতিসন্তান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও কশবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বিশ্বাস বলেন, এলাকায় নারী শিক্ষার প্রসারে রাশিদা বানু রানু’র অবদান রয়েছে। তার আদর্শ ও অনুপ্রেরণার ফলেই তার ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষকতা পেশায় স্কুলে সকল ছাত্র-ছাত্রীকে সন্তান সম ভেবে পাঠদান করতেন। বাড়ির ছোট বড় সবাইকে তিনি আদর্শ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতেন। তার নীতি, নৈতিকতা ও আদর্শ অনুসরণীয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

পাংশার কশবামাজাইল নাদির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রাশিদা বানু’র ইন্তেকাল

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :