ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

 হাসপাতালে ভর্তি, থানায় মামলা

পাংশার কশবামাজাইল ইউপিতে সন্ত্রাসী হামলায় আহত ২

পাংশার কশবামাজাইল ইউপির ডেমনামারা গ্রামে গত সোমবার দিবাগত রাতে সন্ত্রাসী হামলায় আহত সুজন মন্ডল ও আকিদুল ইসলামকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ডেমনামারা গ্রামে সন্ত্রাসী হামলায় আহত সুজন মন্ডল (২৩) ও আকিদুল ইসলাম (২৫) কে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার ১২এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কশবামাজাইল নতুন বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বাড়ীর অদূরে মুকুল মন্ডলের বাড়ীর সামনে পাকারাস্তার উপর সন্ত্রাসী হামলার শিকার হন তারা।

আহত আকিদুল ইসলাম ডেমনামারা গ্রামের উজ্জল মন্ডলের ছেলে এবং সুজন মন্ডল একই গ্রামের আতাহার হোসেন মন্ডলের ছেলে। এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ডেমনামারা গ্রামের মনোয়ার হোসেন (২২), পিতা আমজাদ মিয়া, স্বপন বিশ্বাস (২১) ও দিপু বিশ্বাস (১৮) উভয় পিতা মোসলেম বিশ্বাস, ওহিদুল মন্ডল (৩০) পিতা মৃত আব্দুর রহমান, মিলন মন্ডল (২৮) পিতা নূর মোহাম্মদ, শাহিন মন্ডল (২২) পিতা হিম্বাত মন্ডলকে এজাহারনামীয়সহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করা হয়েছে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন আকিদুল ইসলাম বলেন, কশবামাজাইল নতুন বাজারে তার আত্মীয় মতিয়ার রহমানের মুদিখানা দোকানের হালখাতায় তারা সহযোগিতা করে। হালখাতার হিসাব নিকাশ বুঝে দিয়ে বন্ধু সুজন মন্ডলের সাথে তারা দু’জন হেঁটে বাড়ী ফিরছিলেন।

বাড়ীর অদূরে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা পথরোধ করে হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা হালায়। তাদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়েছে।

এ ঘটনায় আহত সুজন মন্ডলের পিতা আতাহার হোসেন মন্ডল বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১০, তারিখ ১৩/০৪/২০২১ খ্রি.। ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ পেনাল কোড-১৮৬০।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

 হাসপাতালে ভর্তি, থানায় মামলা

পাংশার কশবামাজাইল ইউপিতে সন্ত্রাসী হামলায় আহত ২

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :