ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাসপাতালে ভর্তি

পাংশার কলিমহর ইউপিতে প্রতিপক্ষের হামলায় আহত-৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির নাচনা মুরাদপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছেন। আহত আব্দুল কাদের (৬৫), সাদেক আলী (৫০) ও বাচ্চু শেখ (৪০) কে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার ১২ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, গত সোমবার দুপুর ২টার দিকে উজ্জল বিশ্বাসের ছেলে কৌশিক (৭) ও বাচ্চু শেখের ছেলে সেলিম (৯)সহ পাড়ার শিশুরা খেলা করার সময় ধাক্কাধাক্কি করে। ধাক্কা খেয়ে উজ্জল বিশ্বাসের ছেলে কৌশিক পড়ে যায়। কৌশিক কান্নাকাটি করলে তার দাদা রহমত বিশ্বাস ক্ষুব্ধ শিশু সেলিমকে পুকুরের মধ্যে চুবায়। এতে সেলিম অসুস্থ হয়ে পড়লে ওইদিনই শিশু সেলিমকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সেলিমের পিতা বাচ্চু শেখ বাড়ি থেকে সেলিমের জন্য খাবার নিয়ে ভ্যান যোগে পাংশা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে বাড়ির অদূরে নাচনা মুরাদপুর জামে মসজিদের পাশে রাস্তার উপর অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওয়াসিম, রাজিব, রহমত উজ্জল বিশ্বাসসহ কয়েকজন বাচ্চু শেখের উপর হামলা চালায়। তাদের কবল থেকে বাচ্চু শেখকে উদ্ধার করতে গেলে হামলাকারীদল বাচ্চু শেখের ভাই আব্দুল কাদের ও সাদেক আলীকে মারধর করে। আহত আব্দুল কাদের, সাদেক আলী ও বাচ্চু শেখের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কাটাফাটা ও রক্তাক্ত ফোলাজখম হয়েছে।

ঘটনার পরপরই আহতদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। পাংশা হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল কাদের বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ। তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের লোকজন জোটবদ্ধ হয়ে শিশু সেলিমসহ তাদের (আব্দুল কাদের, সাদেক আলী ও বাচ্চু শেখ) উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় তারা আইনী প্রতিকার প্রত্যাশা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

হাসপাতালে ভর্তি

পাংশার কলিমহর ইউপিতে প্রতিপক্ষের হামলায় আহত-৩

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :