ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১

পাংশার কলিমহর ইউপিতে দুর্বৃৃত্তদের গুলিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী গুলিবিদ্ধ

পাংশার কলিমহর ইউপির নাচনা-মুরাদপুর গ্রামে গত শনিবার রাতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত আক্তার হোসেন।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির নাচনা-মুরাদপুর গ্রামে গত শনিবার ১৮ ডিসেম্বর দিবাগত গভীর রাতে আক্তার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আক্তার হোসেন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য কলিমহর ইউপির নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের কর্মী এবং তার আপন ফুফাতো ভাই। আক্তার হোসেন পেশায় একজন সার ব্যবসায়ী। তার পিতার নাম মোতালেব বিশ্বাস। মাছপাড়া বাসস্ট্যান্ড বাজারে আক্তার হোসেনের সারের দোকান আছে।
জানা যায়, শনিবার রাতে কলিমহর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের নির্বাচনী গণসংযোগে অন্যান্যদের সাথে আক্তার হোসেনও ছিল। নির্বাচনী গণসংযোগ শেষে আক্তার হোসেন নিজ বাড়িতে ফিরে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আক্তার হোসেনের নাম ধরে ডাকাডাকি করে। দুর্বৃত্তরা ঘুম থেকে ডেকে তুলে ওই বাড়িতেই আক্তার হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আক্তার হোসেনের বাম পায়ের আঙুল ক্ষত হয়।
এ সময় তার শোর চিৎকারে বাড়ির লোকজন জেগে ওঠে এবং দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করতে গেলে আক্তার হোসেনের সহোদর ছোট ভাই নজরুল ইসলাম (৩০) কে হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আহত আক্তার হোসেন ও তার ভাই নজরুল ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার ১৯ ডিসেম্বর দুপুর দুইটার দিকে জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে আক্তার হোসেন নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার মোটিভ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে কলিমহর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক বলেন, দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ আক্তার হোসেন আমার আপন ফুফাতো ভাই এবং আমার নির্বাচনী কর্মী। শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত সময় আক্তার হোসেন নির্বাচনী গণসংযোগে আমার সাথে ছিল। বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রাত ১২টার দিকে মুখোশ পরিহিত দুর্বৃত্তদল ঘুম থেকে ডেকে তুলে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ঘটনার পর থেকে গুলিবিদ্ধ আক্তার হোসেন ও তার পরিবারের লোকজন আতংকের মধ্যে রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১

পাংশার কলিমহর ইউপিতে দুর্বৃৃত্তদের গুলিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :