ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার কলিমহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আকুল বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ বক্তব্য রাখেন। তিনি সাংগঠনিক দিক নির্দেশনা মূলক গুরুত্বাপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাছপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আহমেদ, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, বিএনপি নেতা ও কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আক্কাস আলী, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম (হুমায়ুন মাষ্টার), মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জমির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মনজুর রহমান মনজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলিমহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ ইতো পূর্বে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ করেছেন। পবিত্র রমজানে তিনি প্রতিটি ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল করছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার কলিমহর ইউনিয়ন বিএনপি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশার কলিমহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :