ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার কবি খোরশেদ আলী রচিত সমকাল দর্পন গ্রন্থ প্রকাশিত

প্রতিভা থাকলে তার বিকাশ আছে। দারিদ্রতা প্রতিভাকে আটকিয়ে রাখতে পারে না। তারই দৃষ্টান্ত পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশাচাঁদপুর গ্রামের বর্তমান ফুলতলা নামক এলাকার মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল।

১৯৬৫ সালের ২২শে ফেব্রæয়ারী শুক্রবার দরিদ্র মুসলিম পরিবারে তার জন্ম। কবি, গীতিকার ও সুরকার মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল দারিদ্রতার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হলেও শৈশব থেকে তার কবিত্ব প্রতিভার পরিচয় মেলে। অদম্য প্রতিভা শক্তি থাকার ফলে ছোট বেলা থেকেই গান, কবিতা লিখে আলোড়ন সৃষ্টি করেন তিনি।

সম্প্রতি ‘সমকাল দর্পন’ নামে তার একটি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছে। এর আগে বাংলা ভারত নির্বাচিত লেখকদের লেখা নিয়ে তার কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রতিভার স্বীকৃতি স্বরূপ ১০টি বিশেষ পুরস্কার ও স্মারক সম্মাননা লাভ করেছেন তিনি। তার রচিত সমকাল দর্পন কবিতাগ্রন্থে ৯০টি কবিতা স্থান পেয়েছে।

কবি মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল বলেন, বাংলা সাহিত্য সংস্কৃতির জগতে অম্লান হয়ে আছে পাংশার নাম। পাংশার খ্যাতিমান লেখকদের লেখা পড়ে অনুপ্রেরণায় আমি দীর্ঘ প্রায় দেড়যুগ যাবত সাহিত্য চর্চা করে যে কবিতাগুলোর জন্ম দিয়েছি তার মধ্য থেকে কিছু সংখ্যক কবিতা নিয়ে সমকাল দর্পন নামে গ্রন্থ প্রকাশ করেছি। পাঠকদের যদি কিঞ্চিত পরিমাণও আবেদন রাখতে পারে তাহলে আমার সাধনা ও শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

পাংশার কবি খোরশেদ আলী রচিত সমকাল দর্পন গ্রন্থ প্রকাশিত

আপডেট টাইম : ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :