ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

-পাংশা রেলওয়ে স্টেশন চত্বরে রবিবার হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলার পাংশায় রবিবার ২৫ ডিসেম্বর দুপুরে ‘দুনিয়ার মজদুর এক হও’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১৪ এর পাংশা উপজেলা শাখার প্রথমবারের মতো সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাংশা রেলওয়ে স্টেশন চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মোঃ রিপন সরদারকে সভাপতি ও মোঃ সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, রবিবার দুপুর পৌনে ১২টার সময় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কর্মসূচি শুরু করা হয়। মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। তিনি হোটেল রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিকদের দৈনিক ৮ঘন্টা কর্মদিবস, সবেতনে সাপ্তাহিক ও উৎসব ছুটি বাস্তবায়নসহ শ্রমিকদের যৌক্তিক দাবীসমূহ বাস্তবায়নে সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনু, ট্রেড ইউনিয়ন সংঘের নেতা জাচ্চুর রহমান, কমরেড ইদ্রিস আলী বাবু, পাংশা পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর মন্ডল, রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ও সংগঠনের নবগঠিত পাংশা শাখার সভাপতি মোঃ রিপন সরদার, রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক কালাম বিশ্বাস, পাংশা উপজেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মৃণাল দাস ও মোঃ মুকুল খান, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নেতা হারুন বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

সম্মেলনে নতুন কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি আরিফুল ইসলাম, মোঃ মুকুল খান ও লতিফ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক জিন্দার আলী ও আঁখি খাতুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাছান শেখ, প্রচার সম্পাদক আতর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূর আলম জিকু, আইন বিষয়ক সম্পাদক উজ্জল শেখ ও মহিলা বিষয়ক সম্পাদক রেশমা খাতুন। প্রধান অতিথি বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সংগঠনের পাংশার নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান।

সবশেষে পাংশা বাজারে র‌্যালী বের করে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। পাংশা রেলওয়ে স্টেশন চত্বর থেকে র‌্যালী বের করে টেম্পু স্ট্যান্ড ও বারেক মোড় হয়ে পুনরায় পাংশা রেলওয়ে স্টেশন চত্বরে ফিরে র‌্যালী শেষ হয়। বিকাল ৩টা ১০ মিনিটের সময় সম্মেলনের সকল কর্মসূচি শেষ করা হয়। প্রথমবারের মতো সম্মেলনে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

error: Content is protected !!

পাংশায় হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :