ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়ে মানবিক কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করল আনসার-ভিডিপি

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার গুধিবাড়ী গ্রামের দরিদ্র কৃষক মাহমুদ আলীর ৫০ শতাংশ জমির পাকা ধান শনিবার (১৭ মে) স্বেচ্ছাশ্রমে কেটে দিয়ে মানবিক কার্যক্রমের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে পাংশার আনসার ও ভিডিপির সদস্যরা।

.

জানা যায়, প্রয়োজনীয় অর্থ ও জনবলের অভাবে কৃষক মাহমুদ আলী তার ক্ষেতের পাকা ধান কাটতে পারছিল না। তার হতাশার বিষয়টি জানার পর পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন বিষয়টি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক ও রাজবাড়ী জেলা কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুনের নেতৃত্বে ১৫ সদস্যের আনসার ও ভিডিপির প্রতিনিধি দল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা সময় পর্যন্ত ওই কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে দেয়।

.

এ ব্যাপারে পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন বলেন, সাধারণ মানুষের কল্যাণে মানবিক কাজ করার জন্য আনসার ও ভিডিপির কর্মকর্তাদের নির্দেশনা আছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র কৃষক মাহমুদ আলীর ৫০ শতাংশ জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেওয়া হয়েছে। ক্ষেতের পাকা ধান কেটে দেওয়ায় কৃষক মাহমুদ আলী উপকৃত হয়েছেন। কোন কৃষক যদি অর্থের অভাবে ক্ষেতের ধান ও পাট কাটতে না পারে এবং তিনি যদি সহযোগিতা চায় তবে আনসার ও ভিডিপি মানবিক কারণে সহযোগিতা করতে তার পাশে দাঁড়াবে।

.

মোছাম্মৎ শাহেদা খাতুন আরো বলেন, উপজেলা কোম্পানী কমান্ডার, ভিডিপি ওয়ার্ড লিডার, ইউনিয়ন আনসার কমান্ডার ও ভিডিপির সদস্যদের সমন্বয়ে প্রতিনিধি দল স্বেচ্ছাশ্রমে ধান কেটে দেওয়ার মানবিক কার্যক্রমে অংশ নেয়। তিনি মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়ে মানবিক কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করল আনসার-ভিডিপি

আপডেট টাইম : ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :