ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি

পাংশায় মঙ্গলবার সকালে সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি

রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ সৈয়দ বায়তুল্লাহ কিন্ডারগার্টেনের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ২২ নভেম্বর সকালে প্রধান অতিথি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর নামফলক উন্মোচন করেন।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ। বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মাস্টার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের একাডেমিক ভবন নির্মাণে ২০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। একই সাথে সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার গুরুত্বারোপ করেন তিনি।
সৈয়দ বায়তুল্লাহ কিন্ডারগার্টেনের পক্ষ থেকে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপিকে মানপত্র ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের দাতা সদস্য সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, সৈয়দ বায়তুল্লাহ কিন্ডারগার্টেনের সাবেক অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার ও অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য মো. নওশাদ আলী চৌধুরী (বাবুল চৌধুরী)সহ অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

পাংশায় সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি

আপডেট টাইম : ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :