ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবগঞ্জের সাব রেজিস্ট্রারকে লাঞ্ছিত করার প্রতিবাদে

পাংশায় সাব রেজিস্ট্রি অফিসে কলম বিরতি কর্মসূচি পালিত

-পাংশা সাব রেজিস্ট্রি অফিস ভবন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রারকে তার নিজ দপ্তরে লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার (১১ জানুয়ারী) রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার ও অত্র দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি কর্মসূচি পালন করেছেন।

পাংশা উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ সাখাওয়াত হোসেন জানান, শিবগঞ্জের সাব রেজিস্ট্রার ইউসুফ আলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য একযোগে সাব রেজিস্ট্রি অফিসে কলম বিরতি কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় পাংশা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে কলম বিরতি কর্মসূচি পালন করা হচ্ছে।

বুধবার দুপুরে সরেজমিন পাংশা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জানা যায়, এদিন কোন দলিল রেজিস্ট্রি হয়নি। পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় সভাপতি সুব্রত কুমার দাস সাগর বলেন, আমাদের কাছে জমি রেজিস্ট্রি করার জন্য লোকজন এসেছে। কিন্তু সাব রেজিস্ট্রারের অফিসে কলম বিরতি কর্মসূচি চলায় কোন দলিল রেজিস্ট্রি হয়নি।

জানা যায়, গত ১০ জানুয়ারী বিকাল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার ইউসুফ আলী নিজ দপ্তরে লাঞ্ছিত হন। অত্র দপ্তরের মৃতবরণকারী একজন কর্মচারীর প্রত্যয়পত্র প্রদান নিয়ে গোলযোগের ঘটনায় শারীরিকভাবে লাঞ্ছিত হন শিবগঞ্জের সাব রেজিস্ট্রার ইউসুফ আলী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী

error: Content is protected !!

শিবগঞ্জের সাব রেজিস্ট্রারকে লাঞ্ছিত করার প্রতিবাদে

পাংশায় সাব রেজিস্ট্রি অফিসে কলম বিরতি কর্মসূচি পালিত

আপডেট টাইম : ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :