আপডেট টাইম :
০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
২৮১
বার পঠিত
- রাজবাড়ীর পাংশায় মঙ্গলবার সাব রেজিস্ট্রার অফিসের উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালায় জেলা রেজিস্ট্রার মো. সাজেদুল হক বক্তব্য রাখেন।
পাংশায় সাব রেজিস্ট্রার অফিসের উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলার পাংশা সাব রেজিস্ট্রার অফিসের উদ্যোগে মঙ্গলবার (২০ জুন) দুপুরে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় রাজবাড়ী জেলা রেজিস্ট্রার মো. সাজেদুল হক, পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল, পাংশার সাব রেজিস্ট্রার মো. শাখাওয়াত হোসেন ও বালিয়াকান্দির সাব রেজিস্ট্রার মো. আমির হোসেন বিষয় ভিত্তিক আলোচনা করেন। উপস্থাপনা করেন পাংশা সাব রেজিস্ট্রি অফিসের নকলনবীশ মো. আল আমীন। আরও পড়ুনঃ সেন্টমার্টিন দিয়ে ক্ষমতা চাই না কর্মশালা শুরুর আগে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় পাংশা উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। পাংশা ও কালুখালীর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলার পাংশা সাব রেজিস্ট্রার অফিসের উদ্যোগে মঙ্গলবার (২০ জুন) দুপুরে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় রাজবাড়ী জেলা রেজিস্ট্রার মো. সাজেদুল হক, পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল, পাংশার সাব রেজিস্ট্রার মো. শাখাওয়াত হোসেন ও বালিয়াকান্দির সাব রেজিস্ট্রার মো. আমির হোসেন বিষয় ভিত্তিক আলোচনা করেন। উপস্থাপনা করেন পাংশা সাব রেজিস্ট্রি অফিসের নকলনবীশ মো. আল আমীন।
কর্মশালা শুরুর আগে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় পাংশা উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। পাংশা ও কালুখালীর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।