ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত সাবেক ওসি মিজানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

-রাজবাড়ীর পাংশয় সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত ওসি মিজানুর রহমানের স্মৃতিস্তম্ভে শুক্রবার বিকালে পুষ্পার্ঘ অর্পণ করেন  পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ী জেলার পাংশায় সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত পাংশা মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মিজানুর রহমানের শুক্রবার (৩১ জানুয়ারী) ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পাংশা মডেল থানা পুলিশ থানা মসজিদে দোয়া অনুষ্ঠান এবং জাগির কয়া গ্রামে নিহত ওসি এস.এম. মিজানুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ জাগির কয়া গ্রামে এস.এম. মিজানুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

এরপর নিহত ওসি এম.এম. মিজানুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুইজোর সিদ্দিকিয়া ফজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সাঈদ আহম্মদ।

অনুষ্ঠানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অত্র এলাকায় তৎকালে সন্ত্রাসী বাহিনীর তৎপরতা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- মানুষের জান মালের নিরাপত্তা বিধানে সরকারী দায়িত্ব কর্তব্য পালনে সন্ত্রাস বিরোধী অভিযানে তৎকালীন পাংশা মডেল থানার ওসি এস.এম. মিজানুর রহমান দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। তার মৃত্যু শহীদি মৃত্যু। তার জীবন উৎসর্গের মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, মানুষের জান মালের নিরাপত্তা বিধানে পাংশা মডেল থানা পুলিশ দিনরাত কাজ করছে। অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের নির্মূলে এলাকার মানুষের সহযোগিতা দরকার। এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের অবস্থান সম্পর্কে গোপনে পুলিশকে তথ্য প্রদানের আহবান জানান তিনি।

পাংশা মডেল থানার এসআই মিনহাজ উদ্দিন ও এসআই নজরুল ইসলাম, পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান শামসুর রহমান খান (গাজী খান), পাট্টা ইউপির প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রধান মো. আরিফুল ইসলাম, পাট্টা ইউপির বর্তমান ও সাবেক একাধিক ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৩১ জানুয়ারী রাতে পাংশার পাট্টা ইউপির জাগির কয়া গ্রামে সন্ত্রাস বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে পাংশা মডেল থানার তৎকালীন ওসি এস.এম. মিজানুর রহমান নিহত হন। রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে ২০০৭ সালে ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। ২০০৭ সালের ৪ ডিসেম্বর তৎকালীন রাজবাড়ী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্মৃতিস্তম্ভের নামফলক উন্মোচন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত সাবেক ওসি মিজানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :