দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
পাংশায় শ্রী শ্রী নিতাই গৌড় সেবাশ্রমে পদাবলী কীর্তন অনুষ্ঠিত
মোক্তার হোসেন: রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী শ্রী শ্রী নিতাই গৌড় সেবাশ্রমে রবিবার (১৬ আগস্ট) পূজা-অর্চনা, পদাবলী কীর্তন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী নিতাই গৌড় সেবাশ্রমের প্রতিষ্ঠাতা প্রয়াত দিলীপ কুমার কুন্ডুর (দিলীপ সাধু) প্রয়াত সহধর্মিনী এবং দীপক কুমার কুন্ডুর মাতা প্রয়াত কল্পনা রানী কুন্ডুর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়। পূজা-অর্চনা পরিচালনা করেন শ্রী শ্রী নিতাই গৌড় সেবাশ্রম মন্দিরের সেবায়েত হিরা রায়। পদাবলী কীর্তন পরিবেশন করেন শুকদেব অধিকারী ও তার দল। ভজন কীর্তন পরিবেশন করেন দীপিকা রানী বিশ্বাস। শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভজ গোবিন্দ দে, পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিব শংকর চক্রবর্তী, পাংশা পৌরসভার প্রাক্তন প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, বিশিষ্ট ব্যবসায়ী সুনীল কুমার বিশ্বাস, প্রান্তোষ কুন্ডু, চন্ডীচরণ ঘোষ, অশোক পাল ও বিষ্ণুপদ ঘোষসহ সনাতন ধর্মের বহু নারী- পুরুষ ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোক্তার হোসেন:
রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী শ্রী শ্রী নিতাই গৌড় সেবাশ্রমে রবিবার (১৬ আগস্ট) পূজা-অর্চনা, পদাবলী কীর্তন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী নিতাই গৌড় সেবাশ্রমের প্রতিষ্ঠাতা
প্রয়াত দিলীপ কুমার কুন্ডুর (দিলীপ সাধু) প্রয়াত সহধর্মিনী এবং দীপক কুমার কুন্ডুর মাতা প্রয়াত কল্পনা
রানী কুন্ডুর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
পূজা-অর্চনা পরিচালনা করেন শ্রী শ্রী নিতাই গৌড় সেবাশ্রম মন্দিরের সেবায়েত হিরা রায়। পদাবলী কীর্তন
পরিবেশন করেন শুকদেব অধিকারী ও তার দল। ভজন কীর্তন পরিবেশন করেন দীপিকা রানী বিশ্বাস।
শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভজ গোবিন্দ দে, পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিব শংকর চক্রবর্তী, পাংশা পৌরসভার প্রাক্তন প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, বিশিষ্ট ব্যবসায়ী সুনীল কুমার বিশ্বাস, প্রান্তোষ কুন্ডু, চন্ডীচরণ ঘোষ, অশোক পাল ও বিষ্ণুপদ ঘোষসহ সনাতন ধর্মের বহু নারী- পুরুষ ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।